রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে বিদেশী মদ’সহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৫০৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বিদেশী মদ’সহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ২০ বোতল বিদেশী মদ’সহ মোঃ করতুজ আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। র‌্যাব জানিয়েছে জেলার নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদিঘী এলাকা হতে তাকে আটক করা হয়।

 

গত (১ মার্চ) রাতে সিংপুর ইউনিয়নের গোড়াদিঘী এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে। তার পিতার নাম আলফাজ আলী। সে সিংপুর ইউনিয়নের গোড়াদিঘী এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এম শোভন খান।

কিশোরগঞ্জে বিদেশী মদ’সহ মাদক ব্যবসায়ী আটক

আটক ২০ বোতল বিদেশী মদ

উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com