মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

লালপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিতহ

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ১৯০ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে বালু বোঝায় স্যালোগাড়ি (নসিমন) চাপায় শাহিন কবির (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় বাবু মোল্লা (৪০) নামের ওই মোটরসাইকেলের অপর যাত্রী আহত হয়েছে।

 

রোববার সকালে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের হলমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিন কাদির বগুড়া জেলার ধুনুটরে বেড়েরাড়ী গ্রামের জমছের আলীর ছেলে এবং বাবু মোল্লা লালপুরের শুকুর মোল্লা ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে শাহিন কবির ও বাবু মোল্লা মোটরসাইকেল যোগে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে ওই স্থানে পৌছালে সামনে থেকে আসা বালু বোঝায় স্যলোগাড়িটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিন কবিরকে মৃত ঘোষনা করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com