বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হরমুজ পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না: রুবিও এলপি গ্যাসের দাম কমেছে ৫৫ টাকা খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

এ বছর জয় বাংলা কনসার্ট হচ্ছে না

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৮৭ বার পড়া হয়েছে
এ বছর জয় বাংলা কনসার্ট হচ্ছে না

তরুণ প্রজন্মকে ইতিহাস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই আয়োজিত ‘জয় বাংলা কনসার্ট’ প্রতিবছরের ৭ মার্চ আয়োজিত হলেও এ বছর করোনার কারণে এই অনুষ্ঠান হচ্ছে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি।

সিআরআই ট্রাস্টি বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক জানিয়েছেন, ২০২২ সালে আরও বড় পরিসরে এই আয়োজন করা হবে। ২০১৫ সাল থেকে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে ৭ মার্চ জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়ে আসছে।

দেশাত্মবোধক গানসহ জাতির পিতার ঐতিহাসিক ভাষণের স্মরণে দেশীয় ব্যান্ড দলগুলো এই আয়োজনে পরিবেশন করেন তাদের সেরা পারফর্মেন্সগুলো। এ বছর কনসার্টটি মহামারির কারণে করা হচ্ছে না জানিয়ে সিআরআই ট্রাস্টি বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক বলেছেন, জয় বাংলা কনসার্টের অভাব অনুভব করছে দেশের তরুণ সম্প্রদায়। আগামী বছর এই আয়োজন আরো ঘটা করে অনুষ্ঠিত হবে।

তবে, সরাসরি না হলেও এ বছর অতীতে অনুষ্ঠিত কনসার্টের মূল অংশগুলো সন্নিবেশ করে তা ভার্চুয়াল মাধ্যমে প্রচারিত হবে। সিআরআই ও ইয়ং বাংলার ফেসবুক পেইজের পাশাপাশি কিছু গণমাধ্যমও তাদের পেইজ থেকে এই অনুষ্ঠানটি অনলাইন সম্প্রচার করবে।

২০১৬ তে জয় বাংলা কনসার্টে প্রথম বারের মতো জাতির পিতার ভাষণের রঙিন সংস্করণ প্রদর্শিত হয়। এছাড়া ২০২০ এ হলোগ্রাফ ভিজ্যুয়ালের মাধ্যমে ৭ই মার্চের ভাষণ আরো জীবন্ত হয়ে ওঠে তরুণ প্রজন্মের কাছে। গানের পাশাপাশি জাতির পিতার দুই কন্যাসহ পরিবারের সদস্যদের উপস্থিতি তরুণ প্রজন্মকে দারুণভাবে উদ্দীপনা যুগিয়ে আসছে গেল অর্ধযুগ ধরে।

৭ই মার্চ। বাঙালির স্বাধীনতা ও মুক্তির ইতিহাসে অবিস্মরণীয় এক মহাকাব্য রচনার দিন। বিশেষ এই দিনে জাতির পিতার স্মরণে, তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর প্রতি আরো ভালোবাসা জাগিয়ে তুলতে ২০১৫ থেকে জয়বাংলা কনসার্ট এর আয়োজন করে আসছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের প্রতিষ্ঠান ইয়ং বাংলা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com