রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নাটোরের লালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ১৬৮ বার পড়া হয়েছে

“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই স্লোগানে নাটোরের লালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার (৮ মার্চ) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী, কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com