শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কুলিয়ারচরে একই স্থানে দু-গ্রুপের পাল্টাপাল্টি মাহফিল, এলাকায় ১৪৪ ধারা জারি

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ১৮৪ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে একই স্থানে দু-গ্রুপের পাল্টাপাল্টি মাহফিল, এলাকায় ১৪৪ ধারা জারি

কিশোরগঞ্জের কুলিয়ারচর ছয়সূতী ইউনিয়নের প্রতাপনাথ বাজারে একই স্থানে আহলে সুন্নত ওয়ালা জামাত ও কওমিপন্থী ইমাম-ওলামা পরিষদের পাল্টাপাল্টি মাহফিলের ডাক দেওয়ায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে প্রতাপনাথ বাজার ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জরি করেছেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী।

 

সোমবার (৮ মার্চ) রুবাইয়াৎ ফেরদৌসীর সাক্ষর ও সীলমোহরে সম্বলিত একটি নোটিশে এই আদেশ জারী করা হয়।
প্রতাপনাথ বাজার দোকান ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাযায়, প্রতাপনাথ বাজার প্রাঙ্গনে ছয়সূতী ইউনিয়ন আহলে সুন্নত ওয়ালা জামাত ও আঞ্জুমানে ইখওয়ানে মারেফাতের উদ্যোগে ধর্ম বিষয়ক বিশেষ অবদানের জন্য সৈয়দ মুহাম্মদ সাইফুর রহমান নিজামী শাহ ‘একুশে স্বর্ণপদক’ পাওয়ায় এক গণ সংবর্ধনা ও সালাতু-সালাম মাহফিল আয়োজন করে। যা গত প্রায় ১ বছর আগেই এই মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। কিন্তু ছয়সূতী ইমাম ওলামা পরিষদ নামে একটি সংগঠন উক্ত মাহফিল বানচালের উদ্দেশ্যে হঠাৎ একই স্থানে তারা ৭,৮ ও ৯ মার্চ তিনদিন ব্যাপী মাহফিলের ঘোষণা দিয়ে লিফলেট বিতরণ ও মাইকিং করতে থাকে।

 

প্রতাপনাথ বাজার ব্যবসায়ীদের ও আহলে সুন্নত ওয়ালা জামাত কর্তৃক মাহফিলের সভাপতি মামুনুর রশিদের অভিযোগ, আমরাতো এখানে নাচ-গান বা কোনো অইসলামিক কাজের আয়োজন করিনি। তারপরও তারা আমাদের মাহফিল বানচালের উদ্দেশ্যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হঠাৎ একটি লিফলেট ও আমাদের পূর্ব থেকে নির্ধারিত স্থানে ওয়াজ মাহফিলের ঘোষণা দেয়।

তিনি বলেন, তারা যে মাহফিলের আয়োজন করে লিফলেট বিতরণ করেছে, সেখানে যে সকল অতিথির নাম দেওয়া হয়েছে তাদের অধিকাংশই এই মাহফিল সম্পর্কে জানেন না, তাদের না বলেই তাদের নামে লিফলেট করা হয়েছে এবং তরিগড়ি করে তারা যে লিফলেট তৈরি করে বিতরণ করেছে, সেখানে বিসমিল্লাহ বা আল্লাহ রাসূলের নামও নেই। এতেই বুঝা যায় এদের উদ্দেশ্য কেবল আমাদের মাহফিল বানচাল করা।

 

এছাড়া এর আগে তারা গত ৬ তারিখ লাঠিসোঁটা নিয়ে মিছিল করে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টি করে, যে ভিডিও ফেসবুকে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এই ঘটনার পর থেকে প্রতাপনাথ বাজারে দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই বিষয়ে কিশোরগঞ্জ থেকে আসা দায়িত্বরত দাঙ্গা পুলিশ মোঃ ইলিয়াস জানান, এখানে বর্তমান পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং যেকোন অপ্রীতিকর ঘটনার যাতে না ঘটে সেই জন্য আমরা এখানে অবস্থান’সহ প্রস্তুত রয়েছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com