মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মসজিদের দানবাক্স ভেঙে চুরি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ১১৪ বার পড়া হয়েছে
মসজিদের দানবাক্স ভেঙে চুরি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের দান বাক্স ভেঙে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ মার্চ) জুম্মার নামাজের পর আনুমানিক ৩টার দিকে এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা মুসল্লিদের।

শুক্রবার জুম্মা নামাজ আদায় শেষে মুসল্লিরা যখন চলে যায়, সে সময় মসজিদ ফাঁকা পেয়ে ৩টি দান বাক্স ভেঙে এবং অপর ৩টি দানবাক্স নিয়ে যেতে সক্ষম হয় চোর।

মুসল্লিদের বলছেন, মোট ৬টি কাঠের তৈরি দানবাক্সে মাসিক জমানো আনুমানিক ১০-১২ হাজার টাকা চুরি হয়েছে।

এ বিষয়ে দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইমদাদুল হক আরেফী বলেন, পবিত্র জুম্মা নামাজ আদায় করে আমি বাসায় চলে যাই। আসরের নামাজের সময় মসজিদে প্রবেশ করে ৩টি দানবাক্স ভাঙা অবস্থায় দেখতে পাই এবং অপর ৩টি দানবাক্স নাই।

মসজিদের মুয়াজ্জিন হাফেজ আবুল বাশার জানান, জুম্মার নামাজের পর দান বাক্সগুলো প্রতিদিনের মতো মসজিদের শোকেসের ভেতরে রেখে বাসায় চলে যাই। বাসা থেকে খাওয়া-দাওয়া শেষ করে দিঘীরপাড় বাজার ব্যবসায়ীদের থেকে মাসিক বেতন আদায়ের জন্য যাই। বেতন আদায় শেষে আসরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করে দেখি এ অবস্থা।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, প্রতি মাসের ধারণানুসারে ১টি বাক্সে মাসে এক থেকে দেড় হাজার টাকা ওঠে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com