রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে ‘রাজারবাগ ৭১’ নাটক মঞ্চস্থ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৫৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে ‘রাজারবাগ ৭১’ নাটক মঞ্চস্থ

কিশোরগঞ্জে মঞ্চস্থ হলো ‘রাজারবাগ ৭১’ নামে নাটক। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার মাস উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক এ নাটকটি প্রযোজনা করেছে বাংলাদেশ পুলিশ নাট্যদল।

আজ মঙ্গলবার (১৬ মার্চ) রাতে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে নাটকটির ৮০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। রাজারবাগ ৭১ নাটকটির পরিকল্পনায় ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার)। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন প্রয়াত নাট্যকার মান্নান হীরা।

 

নাটকটিতে মহান স্বাধীনতাযুদ্ধের সূচনালগ্নে রাজারবাগ পুলিশ লাইনসে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ, বাঙালি পুলিশ সদস্যদের প্রতিরোধ, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, নারীদের ওপর হানাদার বাহিনীর ধর্ষণ-অত্যাচার ইত্যাদি ফুটিয়ে তোলা হয়েছে। পুলিশ নাট্যদলের সদস্যরা এতে অভিনয় করেন।

নাটকটির সফল মঞ্চায়নে তথা বিভিন্ন চরিত্রে চমৎকার অভিনয়ে উপস্থিত অতিথি সহ অভিভূত ও একাত্তরের যুদ্ধকালীন দুঃসময়ের স্মৃতি চারনে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।

পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক কিরণ শংকর হালদার, জিপি বিজয় শংকর রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদুল্লাহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com