শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুকুর পাড়ে পড়ে আছে কিশোরীর লাশ

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩০৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুকুর পাড়ে পড়ে আছে কিশোরীর লাশ

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকার পালটিয়া এলাকার একটি পুকুর পাড়ে গহনায় সাজসজ্জা অবস্থায় এক কিশোরীর লাশ পাওয়া গেছে।

কিশোরী রাসনা আক্তার (১৩) পালটিয়া পূর্বপাড়া বিভাটেক চালক মোঃ লাল চাঁন মিয়ার কন্যা। রাসনা আক্তার ৫ ভাই-বোনের মধ্যে তৃতীয় এবং তিন বোনের মধ্যে মেজো মেয়ে।

জানাযায়, বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে কুলিয়ারচর পৌরসভা ৯ নং ওয়ার্ড পালটিয়া পশ্চিমপাড়া সৈয়দ শাহিন মিয়ার ছোট ছেলে পুকুরে গেলে, পুকুর পাড়ে একটি লাশ দেখতে পেয়ে বাবাকে জানায়। পরে শাহিন মিয়া সাথে সাথে কমিশনের বাড়িতে গিয়ে কমিশনার সৈয়দ কাননকে ঘুম থেকে ডেকে তুলে বিষয়টি জানায়, তখন কমিশনার ঘটনা শুনে পুলিশে খবর দেয়। এই ঘটনার খবর চারদিক ছড়িয়ে গেলে লাশ দেখতে পুকুর পাড়ে জনতার ঢল নামে।

এই বিষয়ে নিহতের বাবা লাল চাঁন মিয়া জানান, গতরাত ১১ পর্যন্ত রিকশা চালিয়ে বাড়ি ফেরার পর মেয়ে আমাকে খাবার দেয়, খাবার শেষে মেয়ে আমাকে ঘুমাতে বলে, নিজেও একই ঘরে পাশের রুমে ঘুমাতে যায়। সকাল বেলা ঘুম থেকে উঠে রিকশা নিয়ে বের হতে গেলে জানতে পারি শাহিন মিয়ার পুকুর পাড়ে একটি লাশ পাওয়া গেছে। এর কিছুক্ষণ পরে জানতে পারি এটা আমার মেয়ে।

তিনি বলেন, এই বিষয়ে তিনি ঘটনার কিছুই এখনও বুঝে উঠতে পারছেন না এবং এই মুহূর্তে কাউকে সন্দেহ করার মতোও কোনো কিছু মাথায় আসছে না। অন্য এক বক্তব্যে তিনি জানান, আমার মেয়েটা মাদ্রাসা পড়ার সময় জিনের আসর করেছিলো, পরে মাদ্রাসা থেকে নিয়ে আসি। তবে এখন সে বাড়িতেই থাকতো।

কমিশনার সৈয়দ কানন বলেন, তখন সকাল আনুমানিক সাড়ে ৬টা হবে, আমি ঘুমিয়ে ছিলাম। শাহিন মিয়ে এসে আমাকে ডেকে ঘুম ভাঙায় এবং জানায় তার পুকুর পাড়ে একটি মেয়ের লাশ পড়ে আছে। তখন আমি থানায় ফোন করে বিষয়টি পুলিশকে জানাই।

এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ বলেন ঘটনার খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে যায়। লাশ ময়না তদন্তের পরে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com