সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মেয়েকে আছাড় দিয়েই মেরে ফেললেন বাবা!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ১৭৮ বার পড়া হয়েছে
মেয়েকে আছাড় দিয়েই মেরে ফেললেন বাবা!

বাগেরহাটে রাইসা আক্তার নামে আড়াই বছরের এক শিশুকে আছড়ে মেরে ফেলেছেন তার বাবা। সোমবার (২২ মার্চ) রাত ৮টার দিকে মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাইসা আক্তার উদয়পুর গ্রামের হুমায়ুন সরদারের মেয়ে। হুমায়ুন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, সেনা সদস্য হুমায়ুন ছুটিতে বাড়িতে ছিলেন। সোমবার রাতে তাদের পারিবারিক কলহ শুরু হয়। এসময় রাগের মাথায় শিশুকন্যা রাইসাকে আছাড় দেন তার বাবা হুমায়ুন। এতে ঘটনাস্থলেই রাইসার মৃত্যু হয়।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিশুর মৃত্যুর পরপরই বাড়ি ছেড়ে পালিয়েছেন বাবা হুমায়ুন। আর শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com