শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে হিরোইন ব্যবসায়ী আটক

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ২৩১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে হিরোইন ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জ শহরের কাটাবাড়িয়া এলাকা থেকে ৬৫০ গ্রাম হিরোইন ও মাদকের কাজে ব্যবহৃত ২টি মোবাইল’সহ মো: কাবিল আলী (২৪) নামে মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

 

আজ বুধবার (২৪ মার্চ) বিকেলে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকা হইতে হেরোইন সংগ্রহ করে কিশোরগঞ্জ জেলার উদ্দেশ্যে নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন কাটাবাড়িয়া ইয়ার খান উচ্চ বিদ্যালয় এর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ কাবিল আলী (২৪), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-কাছিয়াবাড়ি, থানা-শিবগঞ্জ, জেলা-চাপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ৬৫০ গ্রাম হেরোইন, ০২ টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

 

আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে হেরোইন দেশের অভ্যন্তরে নিয়ে আসত। সে বর্ণিত হেরোইন এর চালানটি কিশোরগঞ্জ জেলার জনৈক ব্যক্তির নিকট বিয়ের জন্য নিয়ে আসছে বলে ধৃত আসামী স্বীকার করে।

.

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com