রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলীতে সামান্য ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ১৮১ বার পড়া হয়েছে
নিকলীতে সামান্য ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদীঘা গ্রামে গোবর ও খড় দিয়ে বানানো চটে (জ্বালানি কাজে ব্যবহার করা হয়) গরু পারা দেওয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১জন নিহত ও অন্তত ১০জন আহত হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে।

.
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (২৪মার্চ) সকাল সাড়ে ১০টায় গোড়াদীঘা গ্রামের শাহারউদ্দিনের গরু একই গ্রামের সহুরউদিনের গোবর ও খড় দিয়ে বানানো চটে গরু পারা দিয়ে কিছু চট নষ্ট করে পেলে। এতে সহুরউদি বাধাঁ দিলে , শাহার উদ্দিন ও সহুরউদিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাটি-সোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে শাহার উদ্দিনের লোকজনের ইটের আঘাতে সহুরউদি (৪০) ঘটনারস্থলেই মারা যায় এবং উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে। আহতদের নিকলী ও মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

.
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম ছিদ্দিকী ঘটনার নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিকলী থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। আসামি গ্রেপ্তারের অভিযান চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com