মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ধানক্ষেতে নিয়ে শিশু ধর্ষণ, বৃদ্ধ আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ১৩৫ বার পড়া হয়েছে
ধানক্ষেতে নিয়ে শিশু ধর্ষণ, বৃদ্ধ আটক

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মহুবর রহমান (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩১ মার্চ) গ্রেফতার মো. মহুবর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে ধর্ষণ করার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মহুবর।

এদিকে জেনারেল হাসপাতালে ধর্ষণের শিকার হওয়া শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ছাড়া ম্যাজিস্ট্রেটের সামনে শিশুটির এবং প্রত্যক্ষদর্শী অপর এক শিশুর জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হারিছুর রহমান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধনীরাম দাসপাড়া গ্রামের অধিবাসী ও গুনাইগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মঙ্গলবার দুপুরে আড়াইটার দিকে বাড়ির পাশের ধানক্ষেতে ঘাস কাটছিল। এ সময় রামধন বড়বাড়ি গ্রামের মহুবর রহমান ওই এলাকায় গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। এ অবস্থায় মহুবর ধানক্ষেতের পাশের পানি দেওয়ার নালায় ফুসলিয়ে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

এ ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে রাত সাড়ে ৯টার দিকে মহুবর রহমানের বিরুদ্ধে থানায় মামলা করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ কবির জানান, মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com