রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে নকল বিড়ি কারখানা সিলগালা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩৩৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে নকল বিড়ি কারখানা সিলগালা

কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নে অনুমোদনহীন নকল মানিক বিড়ি কারখানা সিলগালা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ অদালত। এ সময় কারখানাটিকে ৫০ হাজার জরিমানাও করা হয়েছে।

 

আজ রোববার (১৮ এপ্রিল) দুপুরে ইউনিয়নের শেওড়া এলাকায় কারখানাটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান’সহ র‌্যাব সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন তথ্যে ভিত্তিতে দুপুরে ওই এলাকায় অনুমোদনহীন মানিক বিড়ি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানাটি থেকে নিম্নমানের তামাক ও নকল ব্যান্ডরোল জব্দ করা হয়। পরে কারখানার দায়িত্বে নিয়োজিত প্রতিনিধি সোহরাব মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিড়ি কারখানা হিসেবে ব্যবহৃত ঘরটিও সিলগালা করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ  জানান, জব্দ নিম্নমানের তামাক ও নকল ব্যান্ডরোলগুলো আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com