বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জের বাজিতপুরে গরুর শিং ভাঙাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৪৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের বাজিতপুরে গরুর শিং ভাঙাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় গরুর শিং ভাঙাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মো. সোহেল (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫/৬ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার হিলচিয়া ইউনিয়নের জনৈতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মো. সোহেল ওই গ্রামের আফিল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার হিলচিয়া ইউনিয়নের জনৈতপুর গ্রামে গরুর শিং ভাঙাকে কেন্দ্র করে ছন্দু মিয়া ও জলহু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৫/৬ জন আহত হন। পরে গুরুতর আহত সোহেলসহ অন্য আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেলের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহত সোহেলের ভাই আক্রাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com