শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জে বেশি দামে তরমুজ বিক্রি করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৪৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বেশি দামে তরমুজ বিক্রি করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জে বেশি দামে তরমুজ বিক্রি করার দায়ে পাঁচ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশনরোড এলাকা ও কাচারি বাজারে অভিযান পরিচালনা করেন অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা ফারজানা খান ও কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুকন উদ্দিনসহ জেলা পুলিশ লাইনের একটি তদারকি টিম।

হৃদয় রঞ্জন বণিক জানান, দুপুরে জেলা শহরের স্টেশনরোড এলাকার তরমুজ আড়তে ও কাচারি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করার অপরাধে মেসার্স নরসুন্দা ফল ভাণ্ডারকে ছয় হাজার, মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ছয় হাজার, মেসার্স সুমন এন্টারপ্রাইজকে চার হাজার, মেসার্স জামাল তরমুজের দোকানকে (কাচারি বাজার) এক হাজার ও জুমন মিয়ার ফলের দোকানকে (কাচারি বাজার) এক হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com