বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

দেশে চীনের সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২২০ বার পড়া হয়েছে
দেশে চীনের সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন

করোনা মহামারিতে বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্যে চীনের সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, চীন প্রথম দফায় ৫ লাখ ডোজ দিচ্ছে। এর বাইরে আগামী দুই সপ্তাহে চীনের ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে।

মাহবুবুর রহমান বলেন, ‘আজ আমরা সিনোফার্মের টিকার অনুমোদন দিলাম। এই টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে।’

এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিন দেশে প্রয়োগের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com