সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

স্ত্রীর জন্য ওষুধ কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল স্বামীর

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২১১ বার পড়া হয়েছে
স্ত্রীর জন্য ওষুধ কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল স্বামীর

হাসপাতালে ভর্তি স্ত্রীর জন্য ওষুধ কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল সন্ন্যাসী দেবনাথ (৬০) নামে এক ব্যক্তির। বুধবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এ দুর্ঘটনায় ঘটে। রাজবাড়ী কালুখালী উপজেলার বাসিন্দা দেবনাথ পেশায় কাঠমিস্ত্রি।

নিহতের গ্রাম্য আত্মীয় পাপন দেবনাথ জানান, সন্ন্যাসী দেবনাথের স্ত্রী দীপ্তির হাতে সমস্যাজনিত কারণে বেশ কয়েকদিন আগে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

রাতে স্ত্রীর জন্য কিছু ওষুধ কিনতে যান দেবনাথ। হাসপাতালের বাইরে রাস্তা পার হওয়ার সময় কোনো একটি যানবাহনের ধাক্কায় তিনি আহত হন। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে একপর্যায়ে ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত ৯টার দিকে সেখানে তিনি মারা যান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com