রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেনাপোল পৌর ছাত্রলীগের উদ্যোগে ২শ’ পথচারী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ

মো: রাসেল ইসলাম, শার্শা, যশোর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২০৬ বার পড়া হয়েছে
বেনাপোল পৌর ছাত্রলীগের উদ্যোগে ২শ’ পথচারী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ২শ’ পথচারী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ ও স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করেছে বেনাপোল পৌর ছাত্রলীগ পরিবার।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে বেনাপোল পৌর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে পথচারী, ভ্যানচালক, অসহায় ও দুস্থদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। মানবতার কল্যাণে সর্বদাই নিয়োজিত রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ পরিবার।

ইফতার বিতরণ শেষে শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শার্শার গণমানুষের প্রিয়নেতা জননেতা শেখ আফিল উদ্দিন এমপি ভাইয়ের নির্দেশে এবং যশোর জেলা ছাত্রলীগের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে করোনার মহাসংকটে বেনাপোল পৌর ছাত্রলীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার ও স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করা হয়।

ইফতার বিতরণ সময়ে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. এনামুল হক মুকুল, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য মো. অহিদুজ্জামান অহিদ, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর রহিম সরদার, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলি মন্টু, শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল,যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন খুরশেদ মিলন, ছাত্রনেতা আল ইমরান, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি মো. আল মামুন জোয়ার্দার, সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তহিদ, পৌর ছাত্র নেতা শেখ শাকিল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com