রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইফতারের সময় মিষ্টি নিয়ে গিয়ে ভাবিকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৪৩ বার পড়া হয়েছে
ইফতারের সময় মিষ্টি নিয়ে গিয়ে ভাবিকে ধর্ষণ

বরগুনার বেতাগীতে ইফতারের সময় মিষ্টি নিয়ে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরের দিন মঙ্গলবার বেতাগী থানায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে নারী ও শিশু আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ধর্ষণের শিকার গৃহবধূর বক্তব্য ও মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ঢাকায় চাকরি করেন। শ্বশুর-শাশুড়ির সঙ্গে গ্রামের বাড়িতে থাকেন ওই গৃহবধূ। সোমবার বিকালে গৃহবধূর শাশুড়ি তার বাবার বাড়িতে যান এবং শ্বশুর ইফতার করতে মসজিদে চলে যান।

এ সময় একই এলাকার বাসিন্দা খলিল হাওলাদারের ছেলে নাঈম ওই গৃহবধূর দরজার সামনে এসে ডাক দেন এবং তার বাড়ির ইফতারির অনুষ্ঠানের মিষ্টি হাতে দিয়ে বলেন, ভাবি এটি রেখে আসেন, চাচি আসলে তাকে দিয়েন। ওই গৃহবধূ মিষ্টি নিয়ে ঘরের ভেতরে চলে গেলে নাঈম পেছনে পেছনে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ওই গৃহবধূ আরও বলেন, সন্ধ্যার সময় সবাই ইফতারি তৈরিতে ব্যস্ত থাকায় ও পাশাপাশি কোনো ঘর না থাকায় ডাক-চিৎকার দিলেও কেউ শুনতে পায়নি। পরে আমার শ্বশুর মসজিদ থেকে আসলে দরজা বন্ধ দেখে আমাকে ডাক দেন; এ সময় ধর্ষক নাঈম পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com