সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ১৫৪০জন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ১৫৪০জন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দুস্থ ও হত-দরিদ্র এক হাজার ৫৪০জন নারী-পুরুষের হাতে এ অর্থ সহায়তা তুলে দেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

এ উপলক্ষে পৌরমেয়র মো.আক্তারুজ্জামান খোকনের সভাপতিত্বে পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাকুন্দিয়া পৌর এলাকার এক হাজার ৫৪০জন হতদরিদ্রের প্রত্যেককে ৪৫০টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

পৌরসচিব সৈয়দ শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা এসএম সাইফুল আলম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ ও সাবেক পৌর কাউন্সিলর মো. আসাদ মিয়া প্রমুখ।

এসময় পৌরসভার কাউন্সিলরসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com