বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছারওয়ার আলম আর নেই

আলী হায়দার, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৮ মে, ২০২১
  • ৪০৩ বার পড়া হয়েছে
বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছারওয়ার আলম আর নেই

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের (বর্তমান) টানা দুইবারের চেয়ারম্যান মো. ছারওয়ার আলম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (৮ মে) ভোর ৫ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। এ পরিস্থিতিতে শুক্রবার (৭ মে) রাতে ঢাকার ভাড়া বাসায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ১০ টার দিকে তাকে রেঁনেসা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ মে) ভোর ৫ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মাত্র ৬ মাসেরও কম সময় আগে গত বছরের ১৫ নভেম্বর মো. ছারওয়ার আলম এর পিতা বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের দীর্ঘকালীন প্রাক্তন সভাপতি, চারবারের সাবেক পৌর চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব মিজবাহ উদ্দিন আহম্মদ (৮৮) ইন্তেকাল করেছেন।

সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগ প্রার্থী হিসেবে মো. ছারওয়ার আলম বাজিতপুর উপজেলায় টানা দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হন। শনিবার (৮ মে) বিকাল ৪টায় বাজিতপুর ডাক বাংলোর মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

ছারওয়ার আলমের মৃত্যুতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com