রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২৫০ টাকার জন্য বন্ধুকে খুন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৯ মে, ২০২১
  • ১৮০ বার পড়া হয়েছে
২৫০ টাকার জন্য বন্ধুকে খুন

সুনামগঞ্জে নির্মমভাবে খুন হওয়া রিকশাচালক শুকুর আলীকে (২০) হত্যার অভিযোগে শাকিল মিয়া (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ মে) ভোররাতে শহরের বনানীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল মিয়া স্বীকার করেছে যে, পাওনা ২৫০ টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সে শুকুর আলীকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

এর আগে শনিবার (৮ মে) সুনামগঞ্জ পৌরসভার সামনে ডিএস রোডে শুকুর আলীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান তারই বন্ধু শাকিল মিয়া। পরে গুরুতর আহত অবস্থায় শুকুর আলীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শনিবার রাতে নিহত শুকুর আলীর মা জাইরুন নেছা বাদী হয়ে সদর মডেল থানায় শাকিল মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার শাকিল নিহত শুকুর আলীর পুরনো বন্ধু। শাকিল মিয়া সদর উপজেলার বিরামপুর গ্রামের সালাউর মিয়ার ছেলে। বর্তমাসে সে শহরের বনানীপাড়া এলাকায় বসবাস করে। তার বিরুদ্ধে একাধিক চুরি ও নারী নির্যাতন মামলা আদালতে বিচারাধীন আছে বলে জানিয়েছেন ওসি সহিদুর রহমান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com