কিশোরগঞ্জের শতাধিক পরিবারকে ঈদ উপহার দিয়েছেন কিশোরগঞ্জ জেলা যুবলীগ নেতা বাছির উদ্দিন রিপন। বুধবার (১২ মে) দুপুরে জেলা শহরের পুরান থানায় লিটল ফ্রেন্ডস কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্র মানুষের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে এক কেজি পোলাউ চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি পিয়াজ, এক কেজি লবণ, দুই প্যাকেট সেমাই, দুই প্যাকেট দুধ, এক প্যাকেট কিসমিস, একটি সাবান ও একটি ফেসওয়াস।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য মোকাম্মেল রুবেল, যুবলীগ নেতা মোল্লা খায়রুল নোমানী, কিশোরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সির ও প্যানেল মেয়র আব্দুল গণি, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মাহবুবুর রশিদ স্বরমিন, মাহফুজুর রহমান, সৈয়দ জাকিরুল হক, কামরুজ্জামান ককেস, আব্দুল কাদের শিবলী, দেলোয়ার হোসেন, ইফতেখার উদ্দিন শাহীন, নাসির উদ্দিন, আবুল কালাম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা বাছির উদ্দিন রিপন জানান, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির অনুপ্রেরণায় অসহায় মানুষের মাঝে তিনি ঈদ উপহার তুলে দিয়েছেন।