মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কেন অবৈধ নয়: হাই কোর্ট একলাফে তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: ক্ষোভে ফুঁসছে মানুষ গাজী নজরুল ৪, প্রথম স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ডে নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৫৫ তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন

ঢাকামুখী মানুষের ভিড়, আমিন বাজারে দীর্ঘ যানজট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৬ মে, ২০২১
  • ২১৭ বার পড়া হয়েছে
ঢাকামুখী মানুষের ভিড়, আমিন বাজারে দীর্ঘ যানজট

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। এরই মধ্যে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। এই ভিড়ের ফলে ঢাকার বিভিন্ন প্রবেশমুখে যানজটের সৃষ্টি হয়েছে।

রবিবার (১৬ মে) রাজধানীর আমিনবাজার এলাকায় গিয়ে দেখা গেছে, ঢাকার প্রবেশপথে দীর্ঘ যানজট। আমিন বাজার থেকে শুরু করে প্রায় কয়েক কিলোমিটার পথে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, রিকশার দীর্ঘলাইন। আমিনবাজার ওভারব্রিজের নিচে ইউটার্ন থেকে বাস ঘুরিয়ে দেওয়ার কারণেই মূলত এই যানজটের সৃষ্টি।

করোনার কারণে দেশের দূরপাল্লার বাস চলাচল না করলেও জেলা পর্যায়ের পরিবহন শর্তসাপেক্ষে চলাচল করছে। আর তাই এক জেলার বাস অন্য জেলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ কারণেই সাভার থেকে যেসব বাস ঢাকার দিকে আসছে সেগুলো আমিনবাজারের ইউটার্ন থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

এই প্রসঙ্গে মৌমিতা পরিবহনের এক যাত্রী মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, আমি এসেছি পাটুরিয়া থেকে। বাসে করে সাভার পর্যন্ত এসেছি। সেখান থেকে অন্য একটি বাসে করে আবার আমিন বাজার এলাকায় আসি। কিন্তু এখানে এসে দেখি কয়েক কিলোমিটার জ্যাম। তাই পায়ে হেঁটেই এখন গাবতলী যাচ্ছি। নয়তো এই গরমের মধ্যে আরো ঘণ্টাখানেক সময় বাসের মধ্যে থাকতে হবে।
অগ্রদূত পরিবহনের চালক মাইদুল ইসলাম বলেন, মানিকগঞ্জ, দোহার বা সাভার থেকে যেসব বাস ছেড়ে আসছি সেগুলোকে ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। ইউটার্ন থেকে ঘুরিয়ে দেওয়ার ফলে অনেক সময় লাগছে আর সেজন্যই এই যানজটের সৃষ্টি হয়েছে।

আমিনবাজারে এই যানজটের কারণ ব্যাখায় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ বলেন, সড়কের দুই প্রান্তে নয়, মূলত ঢাকামুখী যানবাহনের চাপে আমিনবাজার সড়কে যানজট লেগেছে। আবার আমিনবাজারে একটি ইউটার্ন আছে, সেখান থেকে গাড়িগুলো ঘুরিয়ে দিতে হচ্ছে। তাই একটু সময় লাগছে। লকডাউনের কারণে ঢাকা জেলার কোন যানবাহন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকায় প্রবেশ করতে পারবে না।

লকডাউনে দূরপাল্লার বাস চলাচল না করায় প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, পণ্যবাহী গাড়ি, মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশাসহ নানা যানবাহনে করে ঈদের ছুটি কাটিয়ে যাত্রীরা এলোমেলোভাবে এই সড়ক দিয়ে ঢাকায় প্রবেশ করছেন। সড়কে শৃঙ্খলা না মানায় তৈরি হয় তীব্র যানজট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com