রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফেসবুক স্ট্যাটাস নিয়ে সংঘর্ষ, চেয়ারম্যান-মেম্বার আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৭ মে, ২০২১
  • ২২৭ বার পড়া হয়েছে
ফেসবুক স্ট্যাটাস নিয়ে সংঘর্ষ, চেয়ারম্যান-মেম্বার আটক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাধীন নিজগাঁও এলাকায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ​দুই পক্ষের দলনেতা ইছাকলস ইউপির চেয়ারম্যান এবং মেম্বারকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হল- কোম্পানীগঞ্জ থানার ইছাকলস নিজগাঁও সাকিনের মৃত কবির মিয়ার ছেলে ইউপি চেয়ারম্যান কুটি মিয়া (৬৫) এবং একই গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে ইউপি সদস্য আব্দুল কদ্দুছ।

রোববার (১৬ মে) সন্ধ্যা ৭টায় সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) প্রভাস কুমার সিংহের নেতৃত্বে থানা এবং ডিবি পুলিশ ঘটনাস্থল ইছাকলস নিজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

জানা যায়, ইউপি চেয়ারম্যান কুটি মিয়ার সমর্থক স্থানীয় বজলু মিয়ার একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে রোববার (১৬ মে) সকাল ৭টার দিকে স্থানীয় চেয়ারম্যান-মেম্বার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫/৩০ জন আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে পুলিশ লাইন, ডিবিসহ থানা পুলিশের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার মদদদাতা হিসেবে চেয়ারম্যান এবং মেম্বার দুইজনকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সমাজে এক শ্রেণির মানুষ পরস্পরের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অনেক সময় গুরুতর আঘাত কিংবা প্রাণহানির আশঙ্কা থাকে। এরকম বিশৃঙ্খলা রোধ করতে সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে চেয়ারম্যান এবং মেম্বারকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com