মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কেন অবৈধ নয়: হাই কোর্ট একলাফে তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: ক্ষোভে ফুঁসছে মানুষ গাজী নজরুল ৪, প্রথম স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ডে নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৫৫ তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন

রিমান্ড শেষে কারাগারে বাবুল আক্তার, দেননি স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৭ মে, ২০২১
  • ১৯০ বার পড়া হয়েছে
রিমান্ড শেষে কারাগারে বাবুল আক্তার, দেননি স্বীকারোক্তিমূলক জবানবন্দি

স্ত্রী মিতু হত্যায় সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের সাবেক এসপি সুপার বাবুল আক্তারকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।

আজ (১৭ মে) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের কোর্টে তাকে হাজির করা হয়। সেখানে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। পরে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

সাবেক এসপি বাবুল আক্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার কাজী শাহাবুদ্দীন আহমেদ। মিতু হত্যার অভিযোগে করা মামলায় বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ১২ মে রিমান্ডে পেয়েছিল পিবিআই।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র সাংবাদিকদের জানান, স্ত্রী মিতু হত্যায় বাদী থেকে প্রধান আসামি হয়ে যাওয়া সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার রিমান্ডে সবকিছু অস্বীকার করে বলেছেন, ‘সবই তো জানেন, আমি কী বলব।’

পাঁচ বছর আগে চট্টগ্রামে স্ত্রী মাহমুদা খানমকে হত্যার অভিযোগে শ্বশুরের করা মামলায় ১২ মে গ্রেপ্তার দেখানো হয় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে। এর দুই দিন আগে জিজ্ঞাসাবাদের কথা বলে তাকে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে যায় পিবিআই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com