সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সাংবাদিকদের বিরুদ্ধে নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: হানিফ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ১৯৩ বার পড়া হয়েছে
সাংবাদিকদের বিরুদ্ধে নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: হানিফ

দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকেরা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘটনার প্রতিবাদ জানান।

ফেসবুক স্ট্যাটাসে হানিফ লেখেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশ-জাতি উপকৃত হবে।’ তার এ স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত ঘোষণা করেন।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমার সাথে অন্যায় করা হচ্ছে বলে দাবি করেছেন সাংবাদিক রোজিনা ইসলাম। আজ মঙ্গলবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার পর আদালতে তোলার প্রাক্কালে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে নেওয়ার সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে রোজিনা ইসলাম বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আমার সাথে অন্যায় আচরণ করা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমার সাথে অন্যায় করা হচ্ছে।’

অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর সোমবার শাহবাগ থানা পুলিশে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com