রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২১১ বার পড়া হয়েছে
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লেগে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান।

বৃহস্পতিবার (২০ মে) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন প্রাইভেট কারচালক মো. বিল্লাল হোসেন (৩২)। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কোম্পানীগঞ্জের বড়আলমপাড়া এলাকার মো. মন্টু মিয়ার ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, সকালে একটি পণ্যবোঝাই ট্রাক মহাসড়কে দাঁড়ানো ছিল। এ সময় সিলেট অভিমুখী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারচালক ও আরেকজন আরোহী মারা যান।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। এ দুর্ঘটনায় আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। আহত বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com