রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিক রোজিনাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবীতে নাটোরে মানববন্ধন

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ১৮৪ বার পড়া হয়েছে

প্রথম আলোর জেষ্ঠ প্রতিবেদক ও আর্ন্তজাতিক পুরস্কার প্রাপ্ত বাংলাদেশী নারী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে নাটোরের লালপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০মে) সকালে লালপুর উত্তরা ব্যাংক এর সামনে সাংবাদিক রোজিনাকে নির্যাতনের প্রতিবাদে লালপুর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এই মানববন্ধন কর্মসূচিতে লালপুর উপজেলায় সকল কর্মরত সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

মানববন্ধন কর্মসূচি শেষে এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গ্রেফতার আর জেল বন্দি করে লেখার স্বাধীনতা স্তব্ধ করা যাবে না। প্রতিবাদকারীদের ভাষায় বাংলাদেশের আইন অনুযায়ী কেউ দুর্নীতি বিষয়ে তথ্য প্রকাশ করলে তাকে পুরস্কৃত করার কথা। অথচ সাংবাদিক রোজিনার ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টোটা। রোজিনা রাষ্ট্রের কর্মচারীদের দুর্নীতি ঠেকাতে সরকারকে সহায়তা করছিলেন। কিন্তু তাকে নিরাপত্তা না দিয়ে চোরদের পক্ষাবলম্বন করা দুঃখজনক।

বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তিসহ হেনস্থা ও হয়রানি কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com