রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিকাশ প্রতারণা চক্রের সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২২৫ বার পড়া হয়েছে
বিকাশ প্রতারণা চক্রের সদস্য গ্রেফতার

মৌলভীবাজারে বিকাশ প্রতারণা চক্রের সক্রিয় কয়েকজন সদস্য মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, রাজনগর উপজেলার খাশ‌প্রেমনগর গ্রামের মৃত আছাদ আলীর ছেলে বুলবুল মিয়া (৩৬), একই গ্রামের মিলদার মিয়ার ছেলে মোঃ মাসুম (১৯) ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইছিকোটা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ফজলুল হক (৩২)।

এ সময় তাদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানীর মোট-২৪ টি মোবাইল ফোন এবং নগদ-১,৩০,৭৩০/- টাকা উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শাহ ইব্রাহীম আলী নামে এক ভুক্তভোগী সদর থানায় অভিযোগ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি শাহ তাছলিম নামক ইমো নাম্বার থেকে তাহার ব্যবহৃত ইমো নাম্বারে ফোন করে তার বোনের কন্ঠ নকল করে বিভিন্ন সমস্যার কথা বলে বিকাশের মাধ্যমে ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজার থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার মডেল থানাধীন কোর্টরোডস্থ আনোয়ার ম্যানশন টিসি মার্কেটের দয়াল ষ্টোর হইতে বিকাশ দোকানদার ফজলুল হক(৩২) কে আটক করে জিজ্ঞাসাবাদে করলে সে অন্য আসামির তথ্য দেয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেফতার করা হয়।

মৌলভীবাজার সদর থানার ওসি জানান, ধৃত আসামীগন সহ অজ্ঞাতনামা আসামীরা দীর্ঘদিন যাবত পরষ্পর যোগসাজসে ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইজ (মোবাইল ফোন) এর মাধ্যমে ছদ্ধবেশ ধারণ করে কৌশলে বিকাশের মাধ্যমে বিকাশ একাউন্ট হইতে বিভিন্ন লোকজনের নিকট থেকে টাকা সংগ্রহ করে আত্নসাৎ পরে আসছিলো।গ্রেফতারের পর উক্ত আসামিদের বিরুদ্ধে মামলা করা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com