সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

রাজধানীতে ‘কিশোর গ্যাংয়ের’ ১১ সদস্য আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৪ মে, ২০২১
  • ১৭৬ বার পড়া হয়েছে
রাজধানীতে ‘কিশোর গ্যাংয়ের’ ১১ সদস্য আটক

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাং “পাটালী গ্রুপ” এবং “অ্যালেক্স ইমন গ্রুপ” এর ১১ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। অভিযানে তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।

আটক আসামিদের মধ্যে কিশোর গ্যাং “পাটালী” গ্রুপের ৩ জন সদস্য হলো- মো. শরিফুল ইসলাম ওরফে পিয়াল (২২), মো. আলী হোসেন (১৯) ও মো. চাঁন মিয়া (১৯)। অপরদিকে কিশোর গ্যাং “অ্যালেক্স ইমন” গ্রুপের ৮ জন সদস্য হলো- মো. রাব্বি ইসলাম ওরফে আকাশ (১৬), মো. রনি খান (১৪), মো. আরিফ হোসেন ওরফে রিফাত (১৪), মো. আবির (১৩), মো. রনি (১৬), মো. সাগর(১৫), রায়হান (১৬) ও মো. রবিউল ইসলাম (১৫)। অভিযানে তাদের কাছ থেকে ৩টি লম্বা ছুরি, ২টি চাকু, ২টি লোহার তৈরি ছুরি, ৪টি ফোল্ডিং চাকু জব্দ করা হয়।

রোববার (২৩ মে) দুপুরে র‍্যাব-২ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ রোডের শহীদ বুদ্ধিজীবি কবরস্থান ২নং গেইটের সামনে এবং বেড়িবাঁধ রোডের আজিজ খান রোড এলাকায় পৃথক দুটি অভিযানে চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুটি গ্রুপের মোট ১১ জনকে আটক করা হয়। তারা সবাই কিশোর গ্যাং গ্রুপের সদস্য।

তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক এই কিশোর অপরাধীরা বিভিন্ন নির্জন স্থানে পথচারীদের আটকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আটক আসামীরা ছিনতাই ছাড়াও মাদক সেবন, খুচরা মাদকের কারবার, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং আধিপত্য বিস্তারের নেশায় মারামারি করে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।

আটক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com