রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে লাশ রেখে পালিয়ে গেল স্বামী

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৪ মে, ২০২১
  • ১৮২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কামারখন্দে কাজলী বেগম (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই নারীর মৃত্যুর পর হাসপাতালে লাশ রেখে পালিয়েছেন তার স্বামী।

সোমবার সকালে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে এই ঘটনাটি ঘটে। মৃত কাজলী বেগম জেলার কামারখন্দ উপজেলার বালুকুল গ্রামের ফারুখ হোসেনের স্ত্রী।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ শামিমুর রহমান ও কামারখন্দ থানার অফিসার ইনচার্জ রাকিবুল হুদা জানান, সোমবার সকালে অজ্ঞান অবস্থায় কাজলি খাতুনকে হাসপাতালে নিয়ে আসে তার স্বামী ফারুখ হোসেন। জরুরি বিভাগে ঐ নারীকে মৃত ঘোষনা করা হলে লাশ রেখে পালিয়ে যায় তার স্বামী। ভর্তির সময়ে ঐ নারী বিষপান করেছে উল্লেখ করা হলেও তার সারা শরীরে ধুলা-বালিতে মাখা ছিল। মৃত্যুর প্রকৃত কারন জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

ওসি আরো বলেন, কাজলি খাতুনের বাবা মা নেই। মামা তার অভিভাবক। কাজলির মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী ফারুখ হোসেন পালিয়ে যায়। ঘটনাটি উভয় পরিবারকে অবগত করা হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু না তাকে হত্যা করা হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। পরে এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com