শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলেসহ তিন জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলেসহ তিন জনের মৃত্যু

কিশোরগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা- ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মে) দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার জালিয়াপাড়া এলাকার হারুন অর রশিদ (৪৫), তার ছেলে বাবলু (১৮) ও বুরহান উদ্দিনের ছেলে শাদ (০৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশের খুঁটি দিয়ে বাড়ির বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। ওই বাঁশের খুঁটিতে শাদ নিজের বাইসাইকেল রেখেছিল। দুপুর আড়াইটার দিকে বাইসাইকেল আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় শাদ। এসময় শাদকে বাঁচাতে গেলে বাবলু ও তার বাবা হারুন অর রশিদও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কর্শাকড়িয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বদর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com