সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

চালু হলো আকর্ষণীয় রেস্টুরেন্ট ‘প্রজেক্ট হিলশা’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৯ মে, ২০২১
  • ১৮৫ বার পড়া হয়েছে
চালু হলো আকর্ষণীয় রেস্টুরেন্ট ‘প্রজেক্ট হিলশা’

রাজধানীর কাছেই মুন্সীগঞ্জের বিক্রমপুরে চালু হয়েছে আকর্ষণীয় আধুনকি রেস্তোরাঁ ‘প্রজেক্ট হিলশা’। এ যেন ইলিশের পেটের ভেতর বসেই ইলিশ খাওয়া।

আমাদের প্রিয় মাছ ইলিশের আদলে তৈরি রেস্টুরেন্টটি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ভ্রমণ ও ভোজনপ্রিয়দের কাছে আগ্রহের জায়গা হয়ে উঠেছে। অনেকেরই  মাওয়া ঘাটে যাওয়া হয় পদ্মার তাজা ইলিশ খেতে। মাওয়া ঘাটে যাওয়ার পথেই শিমুলিয়া ঘাটের কাছাকাছি গেলে এবার ইলিশ মাছের মতো দেখতে রেস্টুরেন্টটি চমকে দেবে আপনাকে।

বিশাল এই রেস্টুরেন্টের নকশাও খুব সহজেই সবার নজর কাড়বে। রেস্টুরেন্টটির ভেতর আন্তর্জাতিকমানের ফার্নিচারে সাজানো হয়েছে।
প্রজেক্ট হিলশার মূল আকর্ষণ হচ্ছে পদ্মার তাজা ইলিশ দিয়েই এখানে চলে অতিথি আপ্যায়ন। মাছ কেজি হিসেবে বিক্রি করা হয়।  একা খেতে চাইলেও এক অর্ডারে দুই পিস করে পরিবেশন করা হয়।

পদ্মার ইলিশ ছাড়াও এখানে পাওয়া যাচ্ছে বাংলা, থাই আর ইন্ডিয়ান সব খাবার। খাবারের স্বাদ, মান ও পরিবেশ নিয়ে সবাই উচ্ছ্বসিত। এখানে রান্না হয় কাচঘেরা পরিচ্ছন্ন কিচেনে। বাইরে থেকে অতিথিরা দেখতে পারেন খাবার তৈরির পুরো প্রক্রিয়া। উন্নতমানের মশলা ব্যবহার করে টাটকা মাছ দিয়েই প্রতিটি আইটেম রান্না করা হয়।

রেস্টুরেন্টটিতে শিশুদের জন্য রয়েছে খেলার ব্যবস্থা। রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবিধাও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে ‘প্রজেক্ট হিলশা’ রেস্টুরেন্টটি। সবাই যখন যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন, চাইলে প্রিয়জন নিয়ে আপনিও ঘুরে আসতে পারেন প্রকৃতির কাছে তাজা ইলিশের স্বাদ নিতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com