সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

বাবা ও মায়ের ভরণপোষণ না করায় ছেলের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১
  • ২০৭ বার পড়া হয়েছে
বাবা ও মায়ের ভরণপোষণ না করায় ছেলের কারাদণ্ড

মাতা-পিতার ভরণ-পোষণ না করার দায়ে সুনামগঞ্জের শাল্লায় একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

শাল্লা থানা পুলিশ জানায়, উপজেলার হবিবপুর ইউনিয়নের টুকচানপুর গ্রামের মো. আব্দুল আলী মিয়া নিজে বাদী হয়ে তার ছেলে দবিরুল ইসলাম (২৫) এর অসদাচরণে ইতিপূর্বে শাল্লা থানায় লিখিত অভিযোগ করেন। পিতার অভিযোগের প্রেক্ষিতে শাল্লা থানার এসআই মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গত শুক্রবার ২৮ মে রাতে দবিরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মুক্তাদির হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শনিবার (২৯ মে) সাজাপ্রাপ্ত দবিরুল ইসলামকে শাল্লা থানা থেকে সুনামগঞ্জ জেলে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com