সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১
  • ১৯৬ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- সালাউল্লাহ পলাশ ও নুরুল হুদা দুলাল।

জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা করেন তার মেয়ে। এর মধ্যে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধা মো. শাহজাহানকে পিটিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। তিনি ওই উপজেলার ওসমানপুর ইউনিয়নের রেহান উদ্দিন হাজী বাড়ির গণি আহম্মদের ছেলে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com