সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

ফেসবুকে প্রেমের পর ৭ দিনের ট্যুর, অতঃপর..

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩১ মে, ২০২১
  • ১৫৯ বার পড়া হয়েছে
ফেসবুকে প্রেমের পর ৭ দিনের ট্যুর, অতঃপর..

প্রেমিকার করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় প্রেমিককে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (৩০ মে) সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার মধ্যরাতে টাঙ্গাইলের পূর্ব উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সারোয়ার আরিফ ওরফে আলিফ, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঠাল বিলবোকা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ২০২০ সালে মাঝামাঝি সময়ে ভুক্তভোগী নারীর সঙ্গে আলিফের ফেসবুকে পরিচয় হয়। এর পরে তারা দুই জনে নাটোর জেলায় দেখা করেন। একই দিন তারা কুষ্টিয়াতে ঘুরতে যান। এ সময় সেখানে একটি আবাসিক হোটেলে একসঙ্গে রাত যাপন করতে বাধ্য করেন অভিযুক্ত আলিফ। এ কারণে ওই নারী রেগে গেলে আলিফ বিয়ের প্রলোভন দেয়। পরে তাদের ভালোবাসার সম্পর্ক স্থায়ী হয়।

 

এদিকে পরবর্তী সময়ে তারা খুলনা, সেন্টমার্টিন, সুন্দরবন, কিশোরগঞ্জ, ভৈরবসহ বিভিন্ন জায়গায় ঘুরতে যান। ৭ দিনের ট্যুরে তারা সেন্টমার্টিনে ঘুরতে গিয়েছিলেন। সেখানে হোটেল রুমে থাকাকালীন ওই নারীর কিছু অশ্লীল ছবি ধারণ করেন অভিযুক্ত আলিফ। পরে ভুক্তভোগী নারী চাকরির সুবাদে টাঙ্গাইল জেলায় বদলি হলেও সেখানে গিয়ে বাসা ভাড়া করে থাকতেন আলিফ। এ সময় সেই বাসায় ভুক্তভোগী নারীকে থাকতে বাধ্য করেন।

হঠাৎ করে গত ঈদের সময় থেকে বিভিন্ন কারণে ভুক্তভোগী ওই নারী আলিফের সঙ্গে যোগাযোগ করেননি। এ কারণে ক্ষিপ্ত হয়ে আলিফ তার কাছে থাকা অশ্লীল ছবিগুলো তার ব্যবহৃত ভুয়া ফেসবুক আইডি থেকে ছেড়ে দেন। পরে ম্যাসেঞ্জারের মাধ্যমে ওই নারীর বন্ধু-বান্ধব এবং অফিস স্টাফসহ আত্মীয়-স্বজনদের পাঠিয়ে দেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৭ মে) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ভুক্তভোগী ওই নারী।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) আব্দুর রাজ্জাক বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার মোবাইলে ফোন জব্দ করা হয়েছে। মোবাইলে থাকা ভুয়া ফেসবুক আইডি থেকে অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার প্রমাণ পাওয়া গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com