সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

ভাবির সঙ্গে পরকীয়া, আপন ছোট ভাইকে খুন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩১ মে, ২০২১
  • ২২৭ বার পড়া হয়েছে
ভাবির সঙ্গে পরকীয়া, আপন ছোট ভাইকে খুন

জেলার পূর্বধলা উপজেলায় ভাবির সঙ্গে পরকীয়ার জেরে লাক মিয়া নামের এক যুবককে খুনের অভিযোগে উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বড় ভাই তারা মিয়া (২৩) ও ভাবি রুমা আক্তারকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ মে) বিকেলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এমন অভিযোগ এনে বড় ছেলে তারা মিয়া ও পুত্রবধূ রুমা আক্তারকে আসামি করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের বাবা আবু সিদ্দিক ফকির। এর আগে শনিবার (২৯ মে) বিকেলে ছোট ছেলে লাক মিয়াকে হত্যা করা হয়।

মামলা সূত্রে জানা যায়, প্রায় চার থেকে পাঁচ মাস যাবৎ আবু সিদ্দিক ফকিরের বড় ছেলের স্ত্রী রুমা আক্তারের সঙ্গে ছোট ছেলে লাক মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে এই বিষয়টি এলাকায় জানাজানি হলে লাক মিয়াকে খুনের পরিকল্পনা করে তারা মিয়া ও রুমা আক্তার। গত দুই দিন আগে আবু সিদ্দিক ও তার স্ত্রী আছমা খাতুন ঢাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে বড় ছেলে ও তার স্ত্রী রুমা আক্তার ছোট ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে।

হত্যার পর আবু সিদ্দিক ফকিরকে মোবাইল ফোনে জানানো হয়, লাক মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি ঢাকা থেকে বাড়িতে এসে নিহত ছেলের থুতনিতে ও বুকে দাগ দেখতে পান। তা দেখে আবু সিদ্দিক ফকিরের সন্দেহ হয় লাক মিয়াকে তার বড় ছেলে ও পুত্রবধূ অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে সঙ্গে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এ বিষয়ে পূর্বধলার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, গত শুক্রবার (২৮ মে) বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু এমন সংবাদে স্থানীয়রা ময়নাতদন্ত ছাড়াই ওই যুবকের মরদেহটি দাফন করতে চায়। মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে নিহতের বড় ভাই ও ভাবিকে আটক করে থানায় নিয়ে গেলে বেরিয়ে আসে খুনের রহস্য।

এদিকে মামলা দায়েরের পরপরই সাত দিনের রিমান্ড চেয়ে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com