সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

৬০ থেকে ৭০টি বাঘ হত্যাকারী হাবিব গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩১ মে, ২০২১
  • ২০৫ বার পড়া হয়েছে
৬০ থেকে ৭০টি বাঘ হত্যাকারী হাবিব গ্রেপ্তার

সুন্দরবনের ৬০ থেকে ৭০টি বাঘ হত্যাকারী মোস্ট ওয়ান্টেড হাবিব তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে বাগেরহাটের শরণখোলা থানা-পুলিশ।

শুক্রবার রাতে শরণখোলার সুন্দরবন সংলগ্ন মধ্য সোনাতলা গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কদম আলী তালুকদারের ছেলে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, সুন্দরবনে বাঘ হত্যাকারী হাবিবের নামে শরণখোলা থানায় তিনটি ওয়ারেন্ট ছিল। তাকে দীর্ঘদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোর্সের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, হাবিব তালুকদার ‘বাঘ হাবিব’ নামে সুন্দরবন বিভাগের তালিকাভুক্ত অপরাধী। তার হাতে গত ২০ বছরে কম করে হলেও ৬০ থেকে ৭০টি বাঘ মারা পড়েছে বলে এর আগে বন বিভাগের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তাকে বহু আগে থেকেই সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার পরও গোপনে বনে ঢুকে বাঘসহ বন্যপ্রাণী শিকার করে।

তিনি বলেন, বাঘ হাবিবের পেছনে একাধিক শক্তিশালী চক্র জড়িত রয়েছে। তার নামে ৯টি বন অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে তিনটিতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বাঘ হত্যাকারী হাবিব সুন্দরবন বিভাগ ও পুলিশে কাছে মোস্ট ওয়ান্টেড।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com