সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ২০ লক্ষ টাকা সমমুল্যের ১৯০ গ্রাম হেরোইনসহ মিজানুর রহমান নামের এক মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
রবিবার (২০ জুন) সকালে র্যাব-১২ এর কার্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এর আগে শনিবার বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে মাদকসহ মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ি মোঃ মিজানুর রহমান (৪২) নওগাঁ জেলার পোরশা থানার দক্ষিন লক্ষিপুর গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে।
র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেলে গোপন সংবাদেও ভিত্তিতে জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগড় গ্রামে অভিযান চালায় র্যাব। এসময় মিজানুর রহমান নামে এক মাদক ব্যাবসায়িকে ২০ লক্ষ টাকা সমমুল্যের ১৯০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।