মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

৩ এমপিসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১৩৫ বার পড়া হয়েছে
৩ এমপিসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্যাসিনোসহ বিভিন্ন অবৈধ ব্যবসার মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে চট্টগ্রাম-১২, সুনামগঞ্জ-১ ও ভোলা-৩ আসনের সংসদ সদস্যসহ ছয় জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ জুন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল কে এম ইমরুল কায়েশের আদালত এ নিষেধাজ্ঞার আদেশ দেন। তবে বিষয়টি জানাজানি হয়েছে সোমবার (২১ জুন) রাতে।

যে ছয় জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন— চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান সাজ্জাদুল ইসলাম, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাই এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ।

সোমবার রাতে সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর হোসেন এ তথ্য সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৮ জুন দুদকের পক্ষ থেকে এই তিন সংসদ সদস্যসহ ছয় জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছিল আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।

দুদকের ক্যাসিনো বিষয়ক অনুসন্ধান টিমের প্রধান ও দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এবং সংস্থাটির আদালত পরিদর্শক আমিনুল ইসলামও এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, গত ৮ জুন আদালতে দুদকের পক্ষ থেকে তিন এমপিসহ ছয় জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

জানা গেছে, এই ছয় ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞায় আদালতের আদেশটি গত ১৩ জুন পুলিশের বিশেষ শাখার (এসবি) কাছে পাঠানো হয়েছে। সেটি বিমানবন্দর ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট সব দফতরে পৌঁছে গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com