মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

যশোরে ট্রাকের ধাক্কায় ৪ ব্যবসায়ীর প্রাণহানি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১৭৭ বার পড়া হয়েছে
যশোরে ট্রাকের ধাক্কায় ৪ ব্যবসায়ীর প্রাণহানি

যশোরে ট্রাকের ধাক্কায় চারজন ব্যবসায়ীর প্রাণহানির ঘটনা ঘটেছে। রবিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার বেনাপোল সড়কের মালঞ্চী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আশঙ্কাজনক একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় না পাওয়া গেলেও তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকার গরু ব্যবসায়ী বলে জানা গেছে। যশোরের নাভারণ হাইওয়ের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বেনাপোলগামী প্রাইভেট কার ও ট্রাক মালঞ্চী গ্রামে পৌঁছালে প্রাইভেট কার ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারের চার আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে একজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহতরা সবাই চট্টগ্রামের বাসিন্দা ও গরু ব্যবসায়ী। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে প্রাইভেট কারে করে গরু কিনতে যশোরের শার্শা-বেনাপোল এসেছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com