শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এবার কোরবানির হাট কাঁপাবে ‘নেইমার’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২০৩ বার পড়া হয়েছে
এবার কোরবানির হাট কাঁপাবে ‘নেইমার’

কোরবানি ঈদের বাজার ধরতে কালীগঞ্জ উপজেলার খামারিরা তাদের গরু ছাগল-প্রস্তুত করছেন। দামের দিক থেকে হাঁকানো হয়েছে অনেক বেশি দাম। দাম শুনে অনেকেই হতাশ হয়ে পড়ছে।

তবে সঠিক দাম নিয়ে শঙ্কায় রয়েছেন জেলার প্রায় ১৮ হাজার ছোট-বড় খামারি। তারা বলছেন, গত বছর কোরবানিতে গরুর দামে ধস নামে। এবার সঠিক দামের আশা করলেও করোনাভাইরাস এতে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা খামারিদের।

প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, করোনার প্রভাত থাকলেও অনলাইনে গবাদি পশু বিক্রি হবে। ফলে ভারতীয় সীমান্তের জেলা ঝিনাইদহের চাষিরা সঠিক দাম পাবেন। জেলায় ছোট-বড় ও ব্যক্তি পর্যায়ে ক্ষুদ্র খামার রয়েছে ১৭ হাজার ৪৫০টি। এসব খামারে আসন্ন কোরবানির ঈদের জন্য প্রস্তুতকৃত গরু রয়েছে ৭১ হাজার ৪১৫টি। এ ছাড়া ছাগল ও ভেড়া রয়েছে ৫৪ হাজার ৪শ ৪৪টি।

সরকারি ভাবে বড় ধরনের কোনো খামার বা গরু মোটা তাজাকরণ প্রকল্প না থাকলেও গ্রামের স্বল্প আয়ের মানুষ গুলো বাড়তি লাভের আশায় কোরবানিকে সামনে রেখে গরু ছাগল লালন-পালন করে থাকেন। তবে গরু পালনে তারা কোনো ক্ষতিকারক ইনজেকশন ব্যবহার করেন না বলে দাবি করেন। কৃষি কাজে তারা যে গম, খৈল ও ভুষি পেয়ে থাকেন তা থেকেই গরুর খাবার যোগান দেন।

এ ছাড়া মাঠের ঘাস তাদের গরু ছাগলের প্রাধান্য খাদ্য। ঝিনাইদহ জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর নির্দেশনা অনুযায়ী গরুর পরিচর্যা করেন। সম্পূর্ণ দেশি খাবার দিয়ে তাদের গরু মোটা তাজা করা হয়। কালীগঞ্জ উপজেলায় ব্রাজিলের ’নেইমার’ নামে একটি ষাঁড় গরু রয়েছে তার দাম হাঁকানো হয়েছে ১৫ লক্ষ টাকা। বর্তমানে কালীগঞ্জ উপজেলায় এরকম হাঁকানো অনেক গরু রয়েছে।

কালীগঞ্জ উপজেলার রায়-গ্রাম ইউনিয়নের মেগুরখিদ্দা গ্রামের সুমন হোসেন বলেন, ‘এ বছর আমার সাতটি গরু রয়েছে। এরমধ্যে আসছে কোরবানিতে একটি গরু বিক্রি করব। ইতোমধ্যে গরুটি সাড়ে ৫ লাখ টাকা দাম উঠেছে। সাড়ে ৬ লাখ হলে ছেড়ে দেব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com