শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৩৩ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

মুসলমানদের দু’টি ধর্মীয় অনুষ্ঠানের মাঝে অন্যতম প্রধান হলো পবিত্র ঈদুল আজহা। আল্লাহর নৈকট্য পাওয়ার আশায় প্রত্যেকে তার নিজ নিজ সামর্থ্যানুযায়ী পশু কোরবানি করা মুসলমানদের প্রাচীন ঐতিহ্য।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। আরব জ্যোতির্বিদদের মতে (১০ জুলাই) শনিবার ১৪৪২ হিজরি জিলহজ মাস শুরু হবে। ১৯ জুলাই আরাফার দিন এবং ২০ জুলাই ঈদুল আজহা পালিত হবে।

বুধবার (৩০ জুন) আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে ২০ জুলাই ঈদ উদযাপন হবে।

মুসলমানদের বড় দুটি উৎসব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা চাঁদ দেখার উপর নির্ভর করে। এদিকে ঈদুল আজহায় করোনার বিধিনিষেধ মানার ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জনসমাগম করলে জরিমানা করার কথাও স্থানীয় প্রশাসন জানিয়েছে।

উল্লেখ্য, ঈদুল আযহা মূলত আরবি বাক্যাংশ। এর অর্থ হলো ‘ত্যাগের উৎসব’। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা। এ দিনটিতে মুসলমানেরা ফযরের নামাযের পর ঈদগাহে গিয়ে দুই রাক্বাত ঈদুল আযহার নামাজ আদায় করে ও অব্যবহিত পরে স্ব-স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com