শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

মৃত্যুতে শীর্ষ দশে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১৪১ বার পড়া হয়েছে
মৃত্যুতে শীর্ষ দশে বাংলাদেশ

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হিসেবে শীর্ষ দশে উঠে এসেছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, চলতি মাসের প্রথম সপ্তাহে (৯ জুলাই পর্যন্ত) বিশ্বে যে সব দেশে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন দশম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে, জুলাইয়ের প্রথম সপ্তাহে করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। দ্বিতীয় অবস্থানে আছে ভারত। আর নতুন রোগী শনাক্তের দিক থেকে বিশ্বে দ্বাদশ অবস্থানে রয়েছি আমরা।

রবিবার (১১ জুলাই) একদিনে দেশে করোনার সংক্রমণে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে। এদিন দেশে করোনায় ২৩০ জনের মৃত্যু হয়েছে। আর ১১ হাজার ৮৭৪ জন নতুন করোনারোগী শনাক্ত হয়েছে বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে কখনো একদিনে এতো মৃত্যু দেখেনি বাংলাদেশ। রবিবারের আগপর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ২১২। আর রোগী শনাক্তের রেকর্ড ছিল ১১ হাজার ৬৫১ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এ পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে গত ৫ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সেই বিধিনিষেধের মেয়াদ ধাপে ধাপে বাড়িয়ে আগামী ১৪ জুন পর্যন্ত করা হয়েছে। প্রয়োজনে এর মেয়াদ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com