বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

৬ কোটি টাকার সাপের বিষসহ দুজন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১২৯ বার পড়া হয়েছে
৬ কোটি টাকার সাপের বিষসহ দুজন গ্রেপ্তার

হবিগঞ্জে ছয় কোটি টাকা মূল্যের প্রায় ৯ কেজি সাপের বিষসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তারের পর আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১২ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের স্থানীয় থানায় হস্তান্তর করে র‍্যাব। একই দিন বিকালে তাদের আদালতে তোলা হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)-৯ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুছা মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে হবিগঞ্জ ক্যাম্পের একটি দল রোববার (১১ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার আটঘরিয়া গ্রামে জসিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সাপের বিষসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামের আব্দুল বারিকের ছেলে জসিম উদ্দিন ও একই গ্রামের এজাবত আলীর ছেলে আলাউদ্দিন।

সোমবার রাতে র‍্যাব জানায়, তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬টি জারের মধ্যে থাকা প্রায় ৯ কেজি ওজনের সাপের বিষ। এছাড়াও উদ্ধার করা হয়েছে একটি গাইড বই, ১টি গাইডলাইন ডিভিডি, সাপের বিষের নমুনা প্যাকসহ বেশ কিছু সরঞ্জাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com