বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

ঈদ উপলক্ষে সীমান্তে বিজিবি ও বিএসএফের মিষ্টি বিনিময়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৮৯ বার পড়া হয়েছে
ঈদ উপলক্ষে সীমান্তে বিজিবি ও বিএসএফের মিষ্টি বিনিময়

ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

সকাল ১০টায় হিলি সীমান্তের চেকপোস্টে বিজিবি ও বিএসএফের মধ্যে এই মিষ্টি বিনিময় হয়। এসময় তারা একে-অপরকে ঈদের শুভেচ্ছাও জানান।

হিলি সিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শওকত আলী মোল্ল্যা জানান, ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার রমাকান্ত সিংকে মিষ্টি উপহার দেওয়া হয়। পক্ষান্তরে বিএসএফও আমাদের মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। সীমান্তে এই ধরনের আয়োজন আমাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব তৈরি করে। এর ফলে সীমান্তের অনেক কাজ সহজেই সমাধান করা যায়। দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে।

বিএসএফ ক্যাম্পের কমান্ডার রমাকান্ত সিংক বলেন, বিজিবি তাদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে আমাদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আমরাও তাদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এমন আয়োজন উভয় বাহিনীকে উজ্জীবিত করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com