বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

ঈদের ভোরে নিজ রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহনন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে
ঈদের ভোরে নিজ রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহনন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় নিজের রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম (২৭) নামের এক পুলিশ কনস্টেবল। আজ বুধবার ঈদের দিন আনুমানিক ভোর ৪টার দিকে ওই ক্যাম্পে এ ঘটনা ঘটে। তিনি মুজিবনগরের রতনপুর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন এবং কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলার কবুরহাট গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানায়, মুজিবনগরে রতনপুর পুলিশ ক্যাম্পে কনস্টেবল সাইফুল ইসলাম (কং নম্বর ৫৪৩) ডিউটিতে ছিলেন। ডিউটিরত অবস্থায় তার কাছে থাকা সরকারি রাইফেল দিয়ে গলার নিচে গুলি করে আত্মহত্যা করেন। গুলির শব্দে ক্যাম্পে কর্মরত অন্য সদস্যরা এসে তার মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ সুপার মো. রাফিউল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার রাফিউল আলম বলেন, পুলিশের এক সদস্য সরকারি রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে বলা যাবে কেন তিনি আত্মহত্যা করেছেন? তিনি দীর্ঘদিন ধরেই মেহেরপুরে কর্মরত রয়েছেন এবং তার স্ত্রীও মেহেরপুরে নারী পুলিশ সদস্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com