বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

ফেসবুকে ভাইরাল হওয়া কুমিল্লা বিভাগের ঘোষণাটি ভুয়া!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৬৬ বার পড়া হয়েছে
ফেসবুকে ভাইরাল হওয়া কুমিল্লা বিভাগের ঘোষণাটি ভুয়া!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া কুমিল্লা বিভাগের ঘোষণাটি সঠিক নয় বলে জানা গেছে। আজ সোমবার (২৬ জুলাই) স্থানীয় সরকার বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আজকের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় দেশে তিনটি জেলায় নতুন করে আরও তিনটি থানাকে উপজেলা করার সিদ্ধান্ত নেয়া হলেও কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা এমন কোন সিদ্ধান্ত জানানো হয় নি। এমনকি নিকারের সভায় ৮টি এজেন্ডা উপস্থাপন করা হয় যে তালিকাতেও কুমিল্লাকে বিভাগে উন্নীত করার এজেন্ডা ছিল না বলে নিশ্চিত করেছে সুত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সংবাদটি ভুয়া বলেই নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ফেসবুকে ভাইরাল হওয়া পোষ্টে দেখা যায় অনেকেই পোষ্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ! আজ থেকে আমরা ” কুমিল্লা বিভাগ” এর অধিবাসী। চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর,কুমিল্লা ও বি-বাড়িয়া জেলা নিয়ে গঠিত হলো আমাদের কুমিল্লা বিভাগ। দক্ষিণ -পূর্ব মিলে মোট ১২,৮৪৮.৫০কিঃমিঃ অনুযায়ী লোক সংখ্যা ১৬৭,০৮,০০০ জন কে নিয়ে আমাদের কুমিল্লা বিভাগ গঠিত।

প্রসঙ্গত, কুমিল্লা বিভাগ হওয়ার আলোচনা শুরু হয়২০১৫ সাল থেকে। ২০১৫ সালের ২৬ জানুয়ারী মন্ত্রীসভার বৈঠকে নতুন দুটি বিভাগের অনুমোদনের প্রস্তাব করা হয়েছিল। যার একটি ছিল ‘ফরিদপুর’ যা ঢাকা বিভাগের পাঁচটি জেলা নিয়ে গঠিত হওয়ার কথা। প্রস্তাবনার অন্য বিভাগটি ছিল ‘কুমিল্লা’, যা চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী – এই ছয়টি জেলা নিয়ে গঠিত হওয়ার কথা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com