বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

কারখানা খোলার খবরে ঢাকার পথে মানুষের ঢল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১৩০ বার পড়া হয়েছে
কারখানা খোলার খবরে ঢাকার পথে মানুষের ঢল

কলকারখানা খোলার সংবাদে ঢাকায় ফিরতে শুরু করেছেন হাজার হাজার মানুষ। তাদের বেশিরভাগই ঢাকা ও আশেপাশের জেলাগুলোর বিভিন্ন তৈরি পোশাক কারখানার কর্মী। দেশে বর্তমানে পাঁচই অগাস্ট পর্যন্ত কঠোর লকডাউন রয়েছে। এরই মধ্যে পহেলা অগাস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। ফলে গণপরিবহন বন্ধ থাকায় কর্মস্থলে ফিরতে গিয়ে বিপদে পড়েছেন হাজার হাজার কর্মী।

শনিবার মুন্সিগঞ্জের শিমুলিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে হাজার হাজার মানুষকে পার হতে দেখা গেছে। যানবাহন পরিবর্তন করে, পণ্যবাহী যানের ছাদে করে বা হেঁটে তাদের ঢাকার পথে রওনা দিতে দেখা গেছে। নূপুর আক্তার নামের একজন নারী জানিয়েছেন, তিনি বরিশাল থেকে রওনা দিয়েছেন, যাবেন গাজীপুরের মাওনা।

‘আগে শুনছিলাম পাঁচ তারিখ পর্যন্ত গার্মেন্টস বন্ধ থাকবে। কালকে ঘোষণা দিছে, রবিবার থেকেই নাকি মিলকারখানা খুলবে। আমাগো মোবাইলে ম্যাসেজও পাঠাইছে যেন কালকে অফিসে হাজির থাকি। এখন কি করবো? প্যাটের দায়ে চাকরি বাঁচাতে হলে তো আমাগো আসতেই হইবো।’ তিনি বলছিলেন।

গাজীপুরের একটি সোয়েটার ফ্যাক্টরিতে অপারেটর হিসাবে চাকরি করেন নূপুর আক্তার। নূপুর জানান, অটোরিকশা, সিএনজিতে করে কয়েকবার যানবাহন পরিবর্তন করে, কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে তিনি মাওয়া পর্যন্ত এসেছেন। তাকে যেতে হবে গাজীপুরের মাওনা পর্যন্ত। ‘সঙ্গে ব্যাগ বোচকা আছে, বাচ্চাকাচ্চা আছে। কিভাবে যাবো জানি না, কিন্তু যেতে তো হবে। নাইলে চাকরি থাকবে না,’ তিনি বলছেন।

তিনি দাবি করেন, সরকারের উচিৎ ছিল মিল-কারখানা খুলে দিলে যানবাহনও চালু করে দেয়া। তারই সঙ্গে একত্রে ফেরি পার হয়েছেন মাদারীপুর থেকে আসা নাজমা আক্তার। তিনিও গাজীপুরে যাবেন।

‘গার্মেন্টস তো খুলে দিছে, আমাগো যাইতে হইবো, যেভাবেই হোক। অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি। আশি টাকার ভাড়া আড়াইশো টাকা নিছে। যেভাবেই হোক কষ্টমষ্ট করে যাইতে হইবো।’

ঈদের আগের দিন কারখানা বন্ধ করে দেয়ার পর তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। তিনি জানান, তাদের সঙ্গে আরও অনেকে একইভাবে ঢাকা, গাজীপুর বা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছেন।

একই চিত্র দেখা গেছে পাটুরিয়া থেকে ঢাকামুখী সড়কেও। গাবতলীতে একজন গার্মেন্টস কর্মীর সাথে কথা হয়েছে বিবিসির নাগিব বাহারের। তিনি বলেন, ‘রাজবাড়ী থেকে অনেক কষ্ট করে ভাইঙ্গা ভাইঙ্গা আমিনবাজার পর্যন্ত আসছি। মোবাইলে ম্যাসেজ আসছে যে এক তারিখ কারখানায় হাজির হতে হবে।’

তিনি জানান, বাড়ি থেকে অটোরিক্সায় করে দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত এসেছেন। সেখান থেকে ফেরি পার হয়ে সিএনজিতে করে এসেছে মানিকগঞ্জ। আরেকটি সিএনজিতে নবীনগর পর্যন্ত এসেছেন। সেখান থেকে রিক্সায় করে এসেছেন আমিনবাজার। এরপর হেঁটে হেঁটে যাচ্ছেন। এই পর্যন্ত তার খরচ হয়েছে ১২০০ টাকা।

আমিনবাজারে রাস্তার পাশে ছোট শিশুকে নিয়ে বসেছিলেন কুমিল্লার চাঁদপুর থেকে আসা আরেকজন নারী। তিনি নাম বলতে চাননি। তিনি বলছেন, নানারকম বাহন ব্যবহার করে, কিছুটা হেঁটে হেঁটে চাঁদপুর থেকে এই পর্যন্ত এসেছেন। কারণ কালকে অফিস (গার্মেন্টস) খুলে যাবে। তাই বাধ্য হয়ে আসতে হয়েছে। না হলে পাঁচই অগাস্ট গাড়ি চালু হলে আসতেন। এভাবে এই পথে অসংখ্য মানুষ হেঁটে হেঁটে ঢাকা শহরে ঢুকতে দেখেছেন বিবিসির সংবাদদাতা।

মুন্সীগঞ্জের স্থানীয় সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল জানাচ্ছেন, প্রতিটি ফেরিতেই উপচে পড়া মানুষ রয়েছে। কাভার্ড ভ্যান, ট্রাকের খোলা ছাদ, অটো রিক্সা- যে বাহন তারা পাচ্ছেন, তাতে করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এসব এলাকায় প্রশাসনকে তেমন একটা কড়াকড়ি ভূমিকা নিতে দেখা যাচ্ছে না বলে তিনি জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com